সেনাবাহিনীর অভিযানে ভারতীয় কমলা-আপেলসহ ৮০ লাখ টাকার মালামাল জব্দ
০ টি মন্তব্য 22 ভিউ 2 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন
প্রতিনিধিঃ
এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট
22
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ট্রাক বোঝাই ভারতীয় কমলা-আপেল সহ চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ৮০ লাখ টাকার মালামাল জব্দ করেছে সেনাবহিনী। এ সময় রুবেল মিয়া নামক এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রুবেল জেলার দোয়ারাবাজারের সীমান্ত গ্রাম বাঁশতলার বাসিন্দা।
শনিবার সকালে জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী বোগলাবাজার এলাকার মহব্বতপুর থেকে সেনাবাহিনীর অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ৬০০ ক্যারেট কমলা, ৪০০ ক্যারেট আপেল ও পরিবহনকাজে থাকা ২টি ট্রাক জব্দ করে।
জব্দকৃত মালামালের মুল্য প্রায় ৮০ লাখ টাকা।
শনিবার রাতে ১১ পদাতিক ব্রিগেডের ৪২ (বিয়ার) ক্যাম্প কমান্ডার শোয়েব বিন আহমদ বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
