সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ভর্তিতে ডোপটেস্ট বাধ্যতামূলক

০ টি মন্তব্য 23 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

জাহিদুল ইসলাম, দুমকি (পটুয়াখালী)
print news | পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ভর্তিতে ডোপটেস্ট বাধ্যতামূলক | সমবানী

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি গুছভুক্ত কৃষি, মৎস্য বিজ্ঞান, অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ¯œাতক পর্যায়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে । ভর্তির ক্ষেত্রে এবছর পবিপ্রবিতে প্রথমবারের মতো ডোপ টেস্ট চালু করা হয় এবং এর মাধ্যমে শিক্ষার্থী মাদকাসক্ত কিনা তা নিশ্চিত করা হয়।মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে দ্বিতীয় দিনের মতো ভর্তি কার্যক্রম চলে।এ কার্যক্রমে বাধ্যতামূলক ডোপ টেস্টের (মাদক গ্রহণ নির্ণয়কারী পরীক্ষা) মাধ্যমে ভর্তি নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সহায়তায় শিক্ষার্থীদের ডোপ টেস্ট চলছে।পবিপ্রবির ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডাঃ সুব্রত প্রসাদ সিকদার বলেন, শিক্ষার্থীদের মধ্যে আগে যাঁদের রক্তের গ্রুপ জানা নেই, তাঁদের রক্তের গ্রুপও পরীক্ষা করা হচ্ছে।

এ ছাড়া ডোপ টেস্ট করে তাৎক্ষণিকভাবে ফলাফল দেওয়া হচ্ছে। বেলা ১২টা পর্যন্ত ১০০ শিক্ষার্থীর ডোপ টেস্ট করা হয়েছে। তবে তাঁদের মধ্যে কারও ফলাফল পজিটিভ হয়নি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.কাজী রফিকুল ইসলাম দুপুর ১২টার দিকে ভর্তি কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার অধ্যাপক মোঃ আব্দুল লতিফ প্রমুখ।ডোপ টেস্ট কার্যক্রম পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ডোপ টেস্টের চারটি ক্যাটাগরি রয়েছে। এর মধ্যে বেনজুডাইয়াজিপাইন অন্তর্ভুক্ত স্লিপিং পিল, মারিজুয়ানা (গাঁজা), ইয়াবা ও আফিম। স্লিপিং পিলের ক্ষেত্রে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী গ্রহণ করা হলে, তা গ্রাহ্য করা হচ্ছে।

তবে তা মাত্রাতিরিক্ত হলে শিক্ষার্থীর তথ্যগুলো আমরা কাউন্সিল টিম ও সংশ্লিষ্ট বিভাগে পৌঁছে দেব। পরে ওই শিক্ষার্থীকে কাউন্সেলিংয়ে রাখবে তারা অথবা পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হবে।উল্লেখ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট থেকে জানা গেছে, কৃষি গুচ্ছ পদ্ধতিতে চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ৯ থেকে ১২ ডিসেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে নিজ নিজ অনুষদে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading