শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ’লীগের লগি-বৈঠার তাণ্ডব : বেতাগীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

০ টি মন্তব্য 41 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

লিটন কুমার ঢালী, বেতাগী, বরগুনা
print news | আ’লীগের লগি-বৈঠার তাণ্ডব : বেতাগীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ | সমবানী

আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবে জড়িতদের বিচার ও গ্রেফতারের দাবিতে উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এতে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে বেতাগী পৌর শহরের মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিশাল মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পৌর শহরের বাসস্ট্যান্ডে গুরুত্বপূর্ন এক বিশাল গণজামায়াত অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. রফিকুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা মো. সাইদুল ইসলাম সোহরাব, বিশেষ অতিথি, উপজেলা সেক্রেটারি প্রভাষক মো. শাহাদাৎ হোসেন মুন্না, বিশেষ অতিথি হোসনাবাদ ইউনিয়নের সভাপতি মাওলানা সাইদুল ইসলাম ফুয়াদ, মোকামিয়া ইউনিয়নের সভাপতি মো. নাসির উদ্দিন, পৌর জামায়াতের সেক্রেটারি মো. মাসুম বিল্লাহ। এছাড়া সমাবেশে উপজেলা জামায়াত ও ছাত্রশিবিরের নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে লগি-বৈঠা দ্বারা জামায়াত ইসলামী ও বিরোধী দলকে হিংসাত্মকভাবে দমন করা হয়। সেই তাণ্ডব এখনো ভুলতে পারেননি নেতাকর্মীরা।’

অবিলম্বে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading