রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কোম্পানির দ্রুত উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হবে’- শিল্প উপদেষ্টা

০ টি মন্তব্য 9 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

সুনামগঞ্জ
print news | সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কোম্পানির দ্রুত উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হবে'- শিল্প উপদেষ্টা | সমবানী

সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কোম্পানি পরিদর্শন করলেন শিল্প ও স্হানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ শুক্রবার বেলা ১২ টায় ছাতক সিমেন্ট কোম্পানি পরিদর্শন করেন। এ সময় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘ছাতক সিমেন্ট কোম্পানির বিদ্যমান ওয়েট প্রসেস পদ্ধতি থেকে ড্রাই প্রসেসে রূপান্তরের মাধ্যমে দ্রুত উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হবে’।

শিল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান আজ সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় অবস্থিত ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড পরিদর্শনকালে এসব কথা বলেন।
এ সময় গণমাধ্যমের প্রশ্নের উত্তরে শিল্প উপদেষ্টা বলেন, ‘জুলাই অভ্যুত্থান আমাদের যে পথ দেখিয়েছে, সেই পথ অনুসরণ করেই আগামীর নির্বাচিত সরকার দেশের শিল্পোন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন শিল্পকারখানা স্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে’—এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি আরো বলেন, আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে সুষ্ঠু নির্বাচন ও গণভোট।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী, শিল্প সচিব মো: ওবায়দুর রহমান, বিসিআইসি-এর চেয়ারম্যান মো: ফজলুর রহমান, এলজিইডির প্রধান প্রকৌশলী কাজী গোলাম মোস্তফা, জেলা প্রশাসক ড: মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান।
এবং ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুর রহমান।

বিসিআইসি-এর চেয়ারম্যান মো: ফজলুর রহমান বলেন, দ্রুতই এ মিলের উৎপাদন শুরু হবে। বিসিআইসি সে লক্ষ্যে কাজ করছে।

এছাড়াও শিল্প মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।

এর পূর্বে আজ সকালে উপদেষ্টা আদিলুর রহমান খান ছাতকে এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন ঘূর্ণিঝড় আম্ফান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পূনর্বাসন” শীর্ষক প্রকল্পের আওতায় ‘ ছাতক – কাটাখালী ‘ ভায়া দোয়ারাবাজার সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

বিকেল ৪টায় তিনি সুনামগঞ্জ শহরের কালেক্টরেট ভবনের সামনে নির্মিত
জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্প স্তবক অর্পন ও শহীদের জন্য দোয়া করেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading