শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলা বরিশাল সেতুর দাবিতে চরফ্যাসনে মানববন্ধন স্মারকলিপি প্রদান

০ টি মন্তব্য 8 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

খুরশীদ আলম, চরফ্যাসন (ভোলা)
print news | ভোলা বরিশাল সেতুর দাবিতে চরফ্যাসনে মানববন্ধন স্মারকলিপি প্রদান | সমবানী

‎ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবিতে ভোলার চরফ্যাসনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
‎রবিবার সকাল ১০ টার দিকে চরফ্যাসন সদর রোডস্থ বিএনপির কার্যালয়ের সামনে আধুনিক সন্ধ্যাতারা ক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎পরে চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি-এর মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি হস্তান্তর করা হয়।

‎অনুষ্ঠানে আধুনিক সন্ধ্যা তারা ক্লাবের সভাপতি সালমান রহমান সোহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন জাকিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চরফ্যাসন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক গোফরান মহাজন ,সাবেক সাংগঠনিক সম্পাদক ও জিন্নাগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মনজুর হোসেন, যুবদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম দিপু ফরাজি, দপ্তর সম্পাদক কামাল গোলদার ও ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াজ সিকদার প্রমুখ।

এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
বক্তব্যতে ‎বক্তারা বলেন, ভোলা বাংলাদেশের একমাত্র বিচ্ছিন্ন দ্বীপ জেলা, যেখানে রয়েছে প্রাকৃতিক গ্যাস, মাছ, কৃষি ও পর্যটনের বিশাল সম্ভাবনা। তবে সেতুর অভাবে বিনিয়োগ ও শিল্প উন্নয়ন ব্যাহত হচ্ছে।

দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও সরকার এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। ‎সাম্প্রতিক সময়ে যোগাযোগ উপদেষ্টা গণমাধ্যমের মুখোমুখি ভোলা–বরিশাল সেতু হচ্ছে না মন্তব্যে ভোলাবাসীর মধ্যে গভীর ক্ষোভ সৃষ্টি হয়েছে।
‎বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে ভোলা –বরিশাল সেতু নির্মাণের ঘোষণা না দিলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading