নৌবাহিনীর অভিযানে বামনায় চাইনিজ কুরাল ও ইয়াবাসহ আটক -১
প্রতিনিধিঃ
বামনা, বরগুনা
আজ বরগুনার বামনায় ০২/০৯/২০২৫ রোজ মঙ্গলবার বেলা ৯-৫৫ ঘটিকায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী।
এরই ধারাবাহিকতায় আজ সকালে বরগুনার বামনা উপজেলার ৪ নং ডৌয়াতলা ইউনিয়নের ছোট ভাইজোড়া গ্রামে অভিযান চালিয়ে ছগির হাওলাদারের পুত্র চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী রিয়ান হাওলাদার (৩৫)-কে আটক করে যৌথবাহিনী।
ঘটনার বিবরণে জানা যায় আজ মঙ্গলবার সকাল আনুমানিক ৯টা ৫৫ ঘটিকায় বামনা ডিটাচমেন্টের সেকশন টহল চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছোট ভাইজোড়া হাওলাদার বাড়ি এলাকা থেকে রিয়ান হাওলাদরকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় চাইনিজ কুড়াল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
নৌবাহিনী সূত্রে জানা যায়, রিয়ান হাওলাদার দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এবিষয়ে বামনা থানা অফিসার ইনচার্জ মো. হারুন অর-রশিদ হাওলাদার জানান রিয়ানের বিরুদ্ধে বামনা থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক ও ডাকাতির মামলা আছে। তার বিরুদ্ধে মাদক ও ডাকাতির মামলা প্রক্রিয়াধীন আছে।
নৌবাহিনী জানিয়েছে, সরকারের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাস নির্মূলে তাদের অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
