মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে সেনাবাহিনীর অনুপ্রেরণা বিষয়ক দুদিন ব্যাপি সেমিনার অনুষ্ঠিত

০ টি মন্তব্য 4 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
print news | কুড়িগ্রামে সেনাবাহিনীর অনুপ্রেরণা বিষয়ক দুদিন ব্যাপি সেমিনার অনুষ্ঠিত | সমবানী

কুড়িগ্রামে সেনাবাহিনীর দুদিন ব্যাপি অনুপ্রেরণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনী রংপুর অঞ্চল-৬৬ পদাতিক ডিভিশনের একটি পদাতিক ইউনিট কর্তৃক বুধবার সকালে দ্বিতীয় দিনে কুড়িগ্রাম সরকারি কলেজ অডিটরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল আলম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন প্রমুখ।

দুদিন ব্যাপি অনুপ্রেরণা বিষয়ক সেমিনারে কুড়িগ্রাম সদর এবং উলিপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম, ১০ম শ্রেণীর প্রায় এক হাজার ৩শ শিক্ষার্থীরা অংশ নেয়।

কুড়িগ্রাম জেলার মেধাবী শিক্ষার্থীদের বাংলাদেশ আর্মিতে প্রথম শ্রেণীর গেজেটেড কমিশন্ড অফিসার হিসেবে যোগদানে উৎসাহিত করতে সেমিনারে অনুপ্রেণামূলক ও নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়াও সেমিনারে শিক্ষার্থীরা বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পেরেছে।

2 day seminar on Armys inspiration held in Kurigram | কুড়িগ্রামে সেনাবাহিনীর অনুপ্রেরণা বিষয়ক দুদিন ব্যাপি সেমিনার অনুষ্ঠিত | সমবানী

সেমিনারে অংশ নেয়া শিক্ষার্থী জীম, বুলবুলি, ফারুক বলেন, এই সেমিনারে প্রথমবার অংশগ্রহণ করেছি। স্বপ্ন ছিল সেনাবাহিনীতে চাকুরি করার। কিন্তু অনেক কষ্ট আর পরিশ্রমের কারণে আমার পরিবার শুরু থেকেই নিরুৎসাহিত করে আসছিল। ফলে সেই স্বপ্ন দেখা বন্ধ করে দেই। কিন্তু আজকে এই সেমিনার থেকে অনেক কিছু জানতে পারলাম ও শিখলাম। ফলে আমার ও পরিবারের ভুল ধারণা ভেঙে গেছে।

আমি এখন সামনে সুযোগ পেলে সর্বোচ্চ চেষ্টা করব। সেমিনারে অংশ নিয়ে আরও জানতে পেরেছি কোন প্রকার টাকা ছাড়াই শুধুমাত্র মেধা, সহনশীলতা ও ইচ্ছাশক্তিই ভর্তির জন্য যথেষ্ট। এখানে এমন কিছু শিখানো হয়েছে যা আমরা সেনাবাহিনীতে প্রবেশের সময় কাজে লাগাতে পারব।

কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন জানান,কুড়িগ্রাম সদর ও উলিপুর উপজেলার প্রায় ১৩শ শিক্ষার্থীদেরকে দু’দিন ব্যাপি অনুপ্রেরণামূলক সেমিনারের মাধ্যমে উদ্বুদ্ধ করা হয়েছে। পিছিয়ে পড়া কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের বাংলাদেশে সেনাবাহিনীতে প্রবেশে কাজে আসবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading