ফুলপুর সড়কে শৃঙ্খলা ফেরাতে তৎপর হলেন ইউএনও এসিল্যান্ড ওসি; ‘টিম ফুলপুর’-এর উদ্বোধন
প্রতিনিধিঃ
মোঃ কামরুল ইসলাম খান, ফুলপুর, ময়মনসিংহ
ময়মনসিংহের ফুলপুরে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সড়কে শৃঙ্খলা ফেরাতে তৎপর হলেন ইউএনও, এসিল্যান্ড ও ওসি। তারা আজ সোমবার (২৪ মার্চ) বিকালে বাসস্ট্যান্ড এলাকায় গোল চত্বরে অভিযান পরিচালনা করেন। সবাইকে সতর্ক করে বলেন, আপনারা যারা সিএনজি, অটোরিকশা চালান তারা যেখানে সেখানে এগুলো রাখবেন না। রেখে জন চলাচলে বিঘ্ন ঘটাবেন না। পথচারীদের নিরাপদে চলাচল করতে সহযোগিতা করবেন।
ইতোমধ্যে আমাদের ওসি সাহেব একদল তরুণ স্বেচ্ছাসেবকদের ট্রাফিক বিভাগের দায়িত্ব পালনের ব্যাপারে ট্রেনিং করিয়েছেন। তাদের নির্দেশনা মেনে চলবেন। তা নাহলে এসিল্যান্ডকে নিয়ে আমরা যে কোন সময় মোবাইল কোর্ট পরিচালনা করবো। প্রয়োজনে জরিমানা করা হবে।
এরপর তিনি ফিতা কেটে ‘টিম ফুলপুর’ নামে একটি স্বেচ্ছাসেবক টিমের উদ্বোধন করেন। তিনি বলেন, যেহেতু আমাদের জনবলে ঘাটতি রয়েছে তাই এ টিম আমাদের সরকারি বিভিন্ন কাজে সহযোগিতা কাজ করবে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা ছাড়াও সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মেহেদী হাসান ফারুক, ওসি আব্দুল হাদি ও স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
