“আদালতে বাদি বলেন, ‘মামলার বিষয়ে আমি কোনো কিছু জানি না,, আদালত থেকে বাদিকে তুলে নেওয়া অভিযোগ
০ টি মন্তব্য 16 ভিউ 2 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন
প্রতিনিধিঃ
এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট
16
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সুনামগঞ্জে হামলার ঘটনায় করা মামলার বাদী হাফিজ আহমদ সোমবার আদালতে হাজিরা দিতে এসেছিলেন।
কিন্তু আদালতের বারান্দা থেকে কয়েকজন যুবক তাঁকে তুলে নিয়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে।
হাফিজ গত ২ সেপ্টেম্বর ৯৯ জনের নামোল্লেখ এবং ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতে মামলাটি করেন।
মামলা করার ১ মাস ২০ দিন পর গত ২৩ অক্টোবর সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে তিনি বলেন, ‘এ ঘটনার বিষয়ে কোনো কিছু জানি না, কোনো আসামিকে চিনি না।’ শুধু তা–ই নয়, মামলাটি আপস হয়ে গেছে জানিয়ে তিনি আসামিদের বিনা বিচারে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন।
এ বিষয়ে দ্রুত বিচার আদালত সোমবার তাঁকে আদালতে তলব করেছিলেন। এ কারণেই তিনি হাজিরাতে আসছিলেন আদালতে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
