ঝালকাঠির নলছিটিতে রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে বিএনপির বিক্ষোভ
প্রতিনিধিঃ
মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি
ঝালকাঠির নলছিটিতে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপির । বুধবার সকালে যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি নলছিটি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে শহীদ সেলিম চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয় । এমসয় বক্তব্য রাখেন, নলছিটি পৌর যুবদলের আহবায়ক রুস্তম শরীফ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান সুমন,সদস্যসচিব সোহেল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজমল হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুল ইসলাম রনি,পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক আদিফ হাসান,পৌর কৃষক দলের আহবায়ক খোকন হাওলাদার সদস্যসচিব হেলাল মল্লিক প্রমুখ।
এসময় তারা বলেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু স্বৈরাচার শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত তাই তাকে বহাল রেখে দেশের সংস্কার করা সম্ভব না। তাকে দ্রুত সময়ের মধ্যে অপসারণ না করলে জাতীয়াতাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সংগঠন দেশবাসীকে সাথে নিয়ে আবারও কঠোর আন্দোলন শুরু করবে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
