স্টারলাইন বাস কাউন্টারের ম্যানেজার ১শ বোতল ফেনসিডিল সহ আটক করেন ডিবি পুলিশ
প্রতিনিধিঃ
হাসনাত তুহিন, ফেনী
ফেনীর মহিপাল থেকে ১শ বোতল ফেনসিডিল সহ স্টারলাইন বাস কাউন্টারের ম্যানেজার রেজাউল করিম টিপু (৪৮)কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।বুধবার রাতে গোপন সংবাদে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত টিপু সদর উপজেলার মঠবাড়িয়া গ্রামের আমিনুল হকের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফেনীর মহিপালে চট্টগ্রামমূখী বাস কাউন্টারের আড়ালে দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে একটি চক্র। গোপন সংবাদে বুধবার রাতে স্টারলাইন বাস কাউন্টারের অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
এসময় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মহিপালে চট্টগ্রামমূখী স্টারলাইন বাস কাউন্টারের পিছনের অংশে অভিযান চালিয়ে তল্লাশি করে ১শ বোতল ফেনসিডিলসহ রেজাউল করিম টিপুকে কে গ্রেফতার করে। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই স্বপন চন্দ্র দাশ বাদি হয়ে ফেনী মডেল থানায় টিপুর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ওসি সদীপ কুমার দাশ জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টিপুকে থানায় সোপর্দ করা হয়। ফেনী মড়েল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানান ফেনসিডিল সহ আটক ব্যাক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২৬/২০২৪ আসামীকে আজ বৃহস্প্রতিবার আদালতের প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
