বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে বিশেষ অভিযানে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

০ টি মন্তব্য 5 ভিউ 2 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
print news | কাউখালীতে বিশেষ অভিযানে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গ্রেফতার | সমবানী

পিরোজপুরের কাউখালীতে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাব্বির হোসেন সাগর (৩০) কে পুলিশ নাশকতা মামলায় গ্রেফতার করেছে। কাউখালী থানার এসআই মাসুদ আল মামুনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে শনিবার রাতে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ধাবড়ী গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সয়না রঘুনাথপুর ইউনিয়নের বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি।

তার বিরুদ্ধে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা জসীম উদ্দিনের পোষ্টাল লাগানোর সময় পোষ্টাল ছিড়ে বোমা হামলা করে আতংক সৃষ্টি করার অভিযোগ রয়েছে। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন জানান, তার বিরুদ্ধে ২০২৫ সালে ২৮ মার্চ বোমা হামলা করে এলাকায় আতংক সৃষ্টি করার অভিযোগ রয়েছে। তার নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading