আমরা সবাই মিলেই ধানের শীষকে বিজয়ী করতে চাই – আনিসুল হক
প্রতিনিধিঃ
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ
সুনামগঞ্জ-১ (ধর্মপাশা–জামালগঞ্জ–তাহিরপুর–মধ্যনগর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক বলেছেন, জামালগঞ্জে বিএনপি নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ। আমরা সবাই মিলেই ধানের শীষকে বিজয়ী করতে চাই। তিনি বলেন, ধানের শীষ শুধু একটি নির্বাচন প্রতীক নয় এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতীক। ধানের শীষ বিজয়ী হলে খালেদা জিয়া ও তারেক রহমানের বিজয় নিশ্চিত হবে।
মঙ্গলবার বিকেলে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার বটতলায় অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রার্থী আনিসুল হক আরও বলেন, দলের মুরব্বিদের সিদ্ধান্ত সবারই মেনে চলা উচিত। এরপরও কেউ যদি চ্যালেঞ্জ নিতে চান, তাহলে আমরাও সহজে ছাড় দেব না।
পথসভাকে ঘিরে দুপুর থেকেই সাচনা বাজার এলাকায় খণ্ড খণ্ড মিছিল, নাচ–গানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো বাজার কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
সভায় জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক আফিন্দী বলেন, আসন্ন জাতীয় নির্বাচন বিএনপির জন্য একটি বড় চ্যালেঞ্জ। সব ভেদাভেদ ভুলে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের পক্ষে সাধারণ মানুষের সমর্থন বাড়ছে।
সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান বলেন, ১৭ বছরের অত্যাচার–নির্যাতনের পর গণঅভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তনের পথে আমরা এগোচ্ছি, সেই নির্বাচনে জয় পেতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।
জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রাব্বানী আফিন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
