তেঁতুলিয়া উপজেলা বিএনপি’র সম্মেলনে সভাপতি রঞ্জু, সম্পাদক
প্রতিনিধিঃ
মোঃ মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড়
দীর্ঘ ১৬ বছর পর পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে শাহাদাত হোসেন রঞ্জু সাধারণ সম্পাদক পদে রেজাউল করিম শাহীন নির্বাচিত হয়েছেন।
এছাড়াও দুটি সাংগঠনিক সম্পাদক পদে আবু সাঈদ মিয়া (১)
আবু বকর সিদ্দিক কাবুল( ২) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৯ মে) বিকালে উপজেলা সদরের তেঁতুলিয়া অডিটোরিয়াম চত্বরে আয়োজিত সম্মেলন শেষে কমিটির নাম ঘোষণা করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাৎ হোসেন রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু। উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য অ্যাডভোকেট রইচ উদ্দিন ও স্থানীয় নেতূবৃন্দ বক্তব্য দেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
