কাউখালীতে প্রাণিসম্পদ অধিদপ্তরের উপকরণ বিতরণ
প্রতিনিধিঃ
রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে প্রাণিসম্পদ অফিসের চত্বর থেকে প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের উদ্যোগে উপজেলার ৪জন খামারিদের মাঝে মোবাইল মিল্কিং মেশিন বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ অফিসার তরুণ কুমার সিকদার।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সোমা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ। উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ রাজিব ভাবুকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সিনিয়র সাংবাদিক এনামুল হক, নুরুল হুদা বাবুসহ খামারিরা। উপকরণ পাওয়া খামারির হলেন, বেতকা ডেইরি খামারের রিজিয়া বেগম, মাগুরা ডেইরি খামারের রোকসানা বেগম, দাসেরকাঠি ডেইরি খামারের উত্তম মৃধা ও নিলতি ডেইরি খামারের আসলাম ফরাজী।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on Reddit (Opens in new window) Reddit
- Click to share on X (Opens in new window) X
- Click to share on Tumblr (Opens in new window) Tumblr
- Click to share on Pinterest (Opens in new window) Pinterest
- Click to share on Pocket (Opens in new window) Pocket
- Click to share on Threads (Opens in new window) Threads
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
