বিরামপুরে ইউপি চেয়ারম্যানের সামনে ট্যাগ অফিসারের মাথা ফাটিয়ে দিল দূর্বৃত্তরা
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর
দিনাজপুরের বিরামপুরে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণের সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সামনে দায়িত্বরত ট্যাগ অফিসারের মাথা ফাটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়ন পরিষদের ভেতরে পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডলের সামনে এ ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত অবস্থায় ট্যাগ অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ রকিবুল হাসানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তার মাথায় তিনটি সেলাই দেওয়া হয়।
বুধবার (১৯ মার্চ) দুপুর আনুমানিক ২ ঘটিকায় বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণের সময় ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, এবার দিওড় ইউনিয়নের ৪ হাজার ২০০ পরিবারের মাঝে ১০ কেজি করে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণের ট্যাগ অফিসারের দায়িত্বে ছিলেন বিরামপুর উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ রকিবুল হাসান।
তিনি জানান, পরিষদের ভেতরে চাল বিতরণ প্রায় শেষের দিকে এমন সময় হট্টগোল ও হাতাহাতি শুরু হয়। পরিষদের চেয়ারম্যানের সামনে আমি পরিবেশ শান্ত করার লক্ষ্যে উভয় পক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করি। এমতাবস্থায় কালো সানগ্লাস পরিহিত একজনসহ কয়েকজন যুবক দলবদ্ধভাবে ধারালো অস্ত্র,রড ও লাঠিসোঁটা দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরবর্তীতে আমাকে গুরুতর আহত অবস্থায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
এবিষয়ে উপজেলার ৪ নং দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডলের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে সে কল রিসিভ করেননি।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, এঘটনায় বিরামপুর থানায় একটি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
