সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বানারীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা গোলাম সারোয়ার খোকন আর নেই

০ টি মন্তব্য 11 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ সাব্বির হোসেন, বানারীপাড়া, বরিশাল
print news | বানারীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা গোলাম সারোয়ার খোকন আর নেই | সমবানী

বরিশালের বানারীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা গোলাম সারোয়ার খোকন (৭১) আর নেই। শুক্রবার (১২ডিসেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে তিনি ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শিক্ষার্থী থাকাকালে মাত্র ১৭ বছর বয়সে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। পরবর্তীতে দেশসেবার ব্রত নিয়ে যোগ দেন বাংলাদেশ পুলিশের মতো মর্যাদাপূর্ণ পেশায়। দীর্ঘদিন ধরে ফুসফুসজনিত রোগে ভুগছিলেন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যু সংবাদে রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী–পেশার মানুষ এক নজর দেখার জন্য তার বাড়িতে ভিড় করেন।

বীর মুক্তিযোদ্ধা গোলাম সারোয়ার খোকন মুক্তিযুদ্ধের পাশাপাশি সকল প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনে রেখেছেন উল্লেখযোগ্য ভূমিকা। তিনি বানারীপাড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম নুরুল হক মিয়া ছিলেন একজন মানবতাবাদী ও দেশপ্রেমিক ব্যক্তি হিসেবে এলাকাবাসীর কাছে সুপরিচিত।

তার মৃত্যুতে বানারীপাড়া উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বানারীপাড়া প্রেসক্লাব, উপজেলা শিক্ষক সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading