সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামালগঞ্জ উপজেলা বিএনপি একমঞ্চে : সারা বাংলাদেশে ধানের শীষ ঐক্যের প্রতীক – আনিসুল হক

০ টি মন্তব্য 6 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ
print news | জামালগঞ্জ উপজেলা বিএনপি একমঞ্চে : সারা বাংলাদেশে ধানের শীষ ঐক্যের প্রতীক - আনিসুল হক | সমবানী

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-যুগ্ম সম্পাদক আনিসুল হক বলেছেন, তারেক রহমানের ৩১ দফা দেশকে সঠিক পথে ফেরানোর রূপরেখা। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের পক্ষে জামালগঞ্জ উপজেলা বিএনপি আজ এক মঞ্চে ঐক্যবদ্ধ।

তিনি বলেন, ধানের শীষ কোনো ব্যক্তির প্রতীক নয় এটি দেশনায়ক তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। ধানের শীষ বিজয়ী হলে জনগণেরই বিজয় হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সাচনা বাজারে ঐতিহাসিক বটতলায় আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। জনসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমে সাচনা বাজারে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ। শ্লোগান, ব্যানার, পোস্টারসহ পুরো এলাকা ছড়িয়ে পড়ে।

প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সুনামগঞ্জ-১ আসনের সবচেয়ে অবহেলিত সড়ক—তাহিরপুর-জামালগঞ্জ-মধ্যনগর-ধর্মপাশার সঙ্গে সুদৃঢ় যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। একই সঙ্গে জামালগঞ্জ-সাচনা নদীর ওপর বহুল প্রত্যাশিত সেতু নির্মাণ করা হবে। সেই সঙ্গে স্বাস্থ্যসেবা আধুনিকায়ন, নতুন শিক্ষা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনসহ এ চার উপজেলার সামগ্রিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

জামালগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আহ্বায়ক শফিকুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক আফিন্দী, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading