সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে নদী সম্পদ ও নদী নির্ভর জনগোষ্ঠীর অধিকার শীর্ষক মাল্টি-স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত

০ টি মন্তব্য 6 ভিউ 2 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
print news | কুড়িগ্রামে নদী সম্পদ ও নদী নির্ভর জনগোষ্ঠীর অধিকার শীর্ষক মাল্টি-স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত | সমবানী

কুড়িগ্রামে আরডিআরএস বাংলাদেশ কর্তৃক পরিচালিত ট্রোসা প্রকল্পের উদ্যোগে নদী সম্পদ ও নদী নির্ভর জনগোষ্ঠীর অধিকার শীর্ষক মাল্টি-স্টেকহোল্ডার নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আরডিআরএস কুড়িগ্রামের প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোক্তাদির খান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন , উপজেলা সমাজসেবা অফিসার হাবিবুর রহমান , সদর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জসিম উদ্দিন, সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা ইসমত আরা , কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, আরডিআরএস বাংলাদেশ ট্রোসা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ড. এ.কে.এম সালাহ্ উদ্দিন প্রমুখ। মৎস্য খাতে ভোক্তা এবং বাজার অংশীদারদের সম্পৃক্তকরণসহ কমিউনিটি-পরিচালিত মৎস্য আবাসস্থল সমুহ পূণরুদ্ধারকরণে সহযোগিতা করার উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন বক্তারা ।

এসময় অনুষ্ঠানে অংশগ্রহন করেন প্রান্তিক মৎস্যজীবী ও প্রকল্প কর্মকর্তা।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading