বামনায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা
প্রতিনিধিঃ
মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা)
আগামী নির্বাচনে বরগুনা-২ ( বামনা-পাথরঘাটা-বেতাগী) এ আসনটিও তারেক রহমানকে উপহার দিব ইনশাআল্লাহ। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতা-কর্মীদের সজাগ থাকতে নির্দেশ দিয়েছেন আমাদের নেতা তারেক রহমান। বাংলার জমিনে আর কোন ষড়যন্ত্র হতে দেবো না বরগুনার বামনায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন অনুষ্ঠানে বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম মনি একথা বলেন।
আজ বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনার বামনা উপজেলা বিএনপি আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের পথসভায় বৈরী আবহাওয়ার বৃষ্টিকে উপেক্ষা করে প্রতিষ্ঠাবার্ষিকীর পথসভায় ছিল জনতার উপছে পড়া ভীড়। এসময় বিএনপি’র ভাইস চেয়ারম্যান আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুষ্ঠু নির্বাচন আমাদের কাম্য। যে নির্বাচনে তারেক রহমান ধানের শীষ নিয়ে সংসদে যাবেন।
উপজেলা বিএনপি’র আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আযাদ রানা’র সভাপতিত্বে এ পথসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মাজনু ও মশিউর রহমান হাসিব,বামনা প্রসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক সদস্য আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য ও বিশিষ্ট শিল্পপতি রুহুল আমিন ও সালাউদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক দীপু সিকদার, যুগ্ম-আহবায়ক রায়হান নাজির ধলু, উপজেলা ছাত্রদলের আহবায়ক- নাসির জোমাদ্দার ও যুগ্ম-আহবায়ক, সজীব হোসেন মুন্নাসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। পথসভার সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক খন্দকার ইমাম হায়দার ঈসা ও ইকবাল কোরাইশী বাবু।
বামনা প্রেসক্লবের সভাপতি আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া সকল সাংবাদিকদের নিয়ে পথসভায় অংশগ্রহণ করেন। আনন্দ র্যালীর শুরুতে দলীয় কার্যালয় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষ থেকে বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগনকে নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে গোলচত্বর পথসভায় অংশগ্রহন করেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
