কাস্টমসের কমপ্লিট শাটডাউন ২ য় দিনের কর্মসুচীতে হিলি স্থলবন্দরের কার্যক্রম ব্যাহত বিপাকে পড়েছেন আমদানিকারকরা
০ টি মন্তব্য 6 ভিউ 2 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর
6
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের অপসারনের দাবীতে সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতে কমপ্লিট শাটডাউন কর্মসুচীর ২ য় দিনে পালন করছেন কাস্টমস কর্মকর্তা কর্মচারীরা।
কেন্দ্রিয় কর্মসুচীর অংশ হিসেবে শনিবার সকাল থেকে তারা এই কর্মসুচী শুরু করছে।
কাস্টমস কার্যালয় খোলা থাকলেও তারা কোন কার্যক্রম করছেন না। কর্মকর্তারা কেউ কেউ কাস্টমসে আসলেও তারা দাপ্তরিক কাজ থেকে বিরত রয়েছেন।
এদিকে তাদের এই কর্মসুচীর কারনে গতকাল সকাল থেকে বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকলেও গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে বন্দর দিয়ে আমদানি রফতানি শুরু হয়।
আমদানি শুরু হলেও কাস্টমস কর্মকর্তা কাজ না করায় আমদানিকৃত পণ্যের বিলঅবএন্ট্রি সাবমিট থেকে শুরু করে পরিক্ষন, শুল্কায়ন কার্যক্রম করতে পারছেনা ব্যবসায়ীরা।
এতে করে বন্দর থেকে আমদানিকৃত পণ্য ২ দিন থেকে খালাস করতে না পারায় বিপাকে পড়েছেন তারা।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
