কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
০ টি মন্তব্য 17 ভিউ 2 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন
প্রতিনিধিঃ
হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
17
কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুলাল চন্দ্র (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ জুন) বেলা ১১ টায় উপজেলার তবকপুর ইউনিয়নের রাজারঘাট এলাকায় এ ঘটনা ঘটে। দুলাল চন্দ্র ওই এলাকার শচীন চদ্রের ছেলে।
স্থানীয় ও নিহতের স্বজনরা জানায়, মঙ্গলবার সকালে দুলাল চন্দ্র জমিতে ধানের বীজ রোপণের জন্য পানির প্রয়োজনে বৈদ্যুতিক মোটরের সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। স্বজনরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
