বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছিনতাইয়ের কালে পুলিশের হাতে ভূয়া সেনাসদস্য আটক

০ টি মন্তব্য 51 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর
print news | ছিনতাইয়ের কালে পুলিশের হাতে ভূয়া সেনাসদস্য আটক | সমবানী

দিনাজপুরের বিরামপুরে সেনাবাহিনীর ভূয়া পরিচয় পত্র ও ওয়াকিটকি ব্যবহার করে রাস্তায় পথচারীদের ছিনতাই করার সময় আব্দুল কাদের রোমান (২৫) নামের এক যুবককে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টায় পৌর শহরের কাটলা-বিরামপুর আঞ্চলিক সড়কের মাহমুদপুর শান্তিমোড়ের শফিকুল ইসলামের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে সেনাবাহিনীর ভূয়া পরিচয় পত্র এবং ওয়াকিটকি, মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বুধবার (২৩ এপ্রিল) দুপুর দুইটার দিকে জেলা পুলিশের আইসিটি ও মিডিয়া সেল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক, আব্দুল কাদের রোমান (২৫) উপজেলার কাটলা ইউনিয়নের খিয়ারমামুদপুর এলাকার রফিতুল্লাহ মন্ডলের ছেলে। সে একসময় আনসার বাহিনীতে কর্মরত ছিলেন।

Fake army member arrested by police during robbery2 | ছিনতাইয়ের কালে পুলিশের হাতে ভূয়া সেনাসদস্য আটক | সমবানী

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উপজেলার কাটলা বিরামপুর আঞ্চলিক সড়কের শান্তিমোড় এলকায় মাদক বিরোধী অভিযান কার্যক্রম চলছিল। এ সময় শান্তিমোড় এলাকায় শফিকুল ইসলামের বাড়ির সামনে কয়েক জন যুবক সেনাবাহীনির সদস্য পরিচয় দিয়ে রাস্তার লোকজনদের তল্লাশী করছিলেন। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। তাদের মধ্যে দুজন পালিয়ে গেলে আব্দুল কাদের রোমানকে আটক করে পুলিশ।

তেই তাকে থানায় জিজ্ঞেসা বাদে নিজেকে সেনাবাহিনীর ভূয়া পরিচয় পত্র ও ওয়াকি টকি ব্যবহার করে ভূয়া সেনা সদস্য পরিচয়ে রাস্তায় ছিনতাইয়ের বিষয়টি পুলিশের কাছে স্বীকার করে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading