ভন্ড ও একটি মোনাফেক দল ভোট কিনে বিজয়ী হতে চায় – নূরুল ইসলাম নয়ন
প্রতিনিধিঃ
খুরশীদ আলম, চরফ্যাসন ভোলা।
ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, দীর্ঘ ১৬ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নির্যাতন, মামলা, হামলা ও দমন-পীড়নের শিকার হয়েছেন।
অথচ একটি ভণ্ড ও মোনাফেক দল এখন বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে, তাদের ভণ্ডামির কারণে দেশের সাধারণ মানুষ আবারও পিষ্ট হচ্ছে। তারা খুচরা টাকার বিনিময়ে ভোট কিনে বিজয়ী হতে চায়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড মহিলা মাদ্রাসা সংলগ্ন বালির মাঠে নুরাবাদ ইউনিয়ন বিএনপির আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম নয়ন বলেন, প্রিয় মা-বোনেরা যাদের কাছে ১৯৭১ সালে আপনাদের সম্মান ও মর্যাদার কোনো মূল্য ছিল না, তারাই আজ কয়েক হাজার টাকা দিয়ে আপনাদের বিবেকের দাম নির্ধারণ করতে চায়।
ভোটকে প্রভাবিত করার জন্য বিকাশ, নগদ বা সরাসরি বাড়িতে গিয়ে এক থেকে দুই হাজার টাকা বিতরণ করে ভোট কেনার চেষ্টা করছে। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা আপনার সম্মান, আত্মমর্যাদা ও স্বাধীন সিদ্ধান্ত কোনোভাবেই বিক্রি করবেন না। ভোট আপনার অধিকার, এটি কোনো পণ্য নয়।
তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের ভোটের অধিকার, গণতন্ত্র ও আইনের শাসনের পক্ষে লড়াই করে এসেছে। জনগণের শক্তিতেই বিএনপি রাজনীতি করে, কোনো ধরনের অবৈধ শক্তি বা কালো টাকার ওপর নির্ভর করে নয়। আপনারা অন্যায়ের প্রতিবাদ করবেন।
সমাজে যারা ইভটিজিং করে, মাদক ব্যবসার সঙ্গে জড়িত তাদের কোনোভাবে প্রশ্রয় দেবেন না। প্রয়োজনে তাদের পুলিশে সোপর্দ করবেন। আমি কোনো অপরাধীকে ছাড়াতে কখনো পুলিশকে ফোন করবো না। বরং ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করতে আপনাদের পাশে থাকবো।
সমাবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নুরাবাদ ইউনিয়নে ধানের শীষ প্রতীকের সমন্বয়কারী মীর শাহাদাত হোসেন ছায়েদ ও সহকারী সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে কয়েক হাজার নারী ভোটার অংশগ্রহণ করেন। এ সময় চরফ্যাশন ও স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on Reddit (Opens in new window) Reddit
- Click to share on X (Opens in new window) X
- Click to share on Tumblr (Opens in new window) Tumblr
- Click to share on Pinterest (Opens in new window) Pinterest
- Click to share on Pocket (Opens in new window) Pocket
- Click to share on Threads (Opens in new window) Threads
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
