অন্তর্র্বতীকালীন সরকারের শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, জাতীয় নির্বাচন হবে কি হবে না,সেটা আমার বিষয় না। নির্বাচন নিয়ে যাদের চিন্তা করার কথা তারা করবে। ইলেকশন কমিশন আছে তারা দেখবে। এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমার দায়িত্ব না। আমার বিষয় হলো আমি চা শ্রমিকদের নিয়ে চিন্তা করবো।
১৭ মে শনিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রম দপ্তরে চা বাগান শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, চা শ্রমিকদের বেতন ভাতা যা আছে যতেষ্ট না। বাগানে চা উৎপাদনের খরচের চেয়ে অকশনে চায়ের দাম কম পাচ্ছে বাগান মালিকরা। এখন মালিকদের পকেটে যদি টাকা না থাকে তবে আমরা জোর করে বেতন ভাতা আদায় করা যাবে না।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নিলামে চায়ের মূল্য বৃদ্ধির জন্য চা বোর্ডর সাথে কথা বলে চেষ্টা করবেন। যখন চায়ের মূল্য বৃদ্ধি পাবে তখন রেশিও অনুযায়ী শ্রমিকদের মজুরী বৃদ্ধি পাবে।
এসময় চা শ্রমিকরা তাদের মজুরী, চিকিৎসা, বিশুদ্ধ পানি ও সেনিটেশন সমস্যার কথা তুলে ধরেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক ইসরাইল হোসেন, জেলা পুলিশ সুপার এম কে. এইচ, জাহাঙ্গীর হোসেন, বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গল এর উপ পরিচালক মহব্বত হোসাইন, বিভাগীয় শ্রম দপ্তর ঢাকার উপপরিচালক নাহিদুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা তপন দত্ত, সহ সভাপতি পংকজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, কোষাধ্যক্ষ পরেশ কালিন্দী, জুড়ি ভ্যালীর সহ সভাপতি শ্রীমতি বাউড়ি, বাংলাদেশ চা শ্রমিক আদিবাসী ফোরামের সভাপতি পরিমল সিং বাড়াইক, চা শ্রমিক নারী নেত্রী গীতা রানী কানুসহ অন্যন্যরা।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত