ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নব যোগদান কৃত কর্মকর্তার বরণ এবং বদলিজনিত বিদায়ী কর্মকর্তার বিদায় ও মৃত কর্মচারীদের আত্মার মাগফেরাত কামনা এবংঅবসরপ্রাপ্ত কর্মচারীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে উপজেলার পালকি কমিনিউটি সেন্টারে অনুষ্ঠিত বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হাসানুল হোসেন,বদলিজনিত বিদায়ী কর্মকর্তা ডাঃ বিধান চন্দ্র দেবনাথ। এসময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কৌশিক দেব।
এ ছাড়া স্বাস্থ্য বিভাগে কর্মরত অবস্থায় যাহারা মৃত্যুবরণ করেছেন ও যাহারা অবসরপ্রাপ্ত হয়েছেন তাদেরকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী মরহুম আবুল হোসেন আজাদ, মরহুম মজিবর রহমান,মরহুম সুলতান আহমেদ, মরহুম নজরুল ইসলাম, মরহুম মাহমুদুল হাসান (সুমন স্বাস্থ্য সহকারী )|স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন কর্তৃক আয়োজিত।বরণ ও বদলি জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।সকলের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করে।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত