পিরোজপুরের কাউখালীতে খোলা বাজারে চাল বিক্রি উদ্বোধন করা হয়েছে।
সোমবার ১৩ জানুয়ারি সকালে উপজেলা সদর ইউনিয়নে দুইটি কেন্দ্রে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ও, এম ,এস খোলা বাজারে চাল বিক্রি কর্মসূচি উদ্বোধন করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক মোঃ আল মামুন, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার। খোলা বাজারে চাল বিক্রির ফলে সাধারণ জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সকল শ্রেণী পেশার মানুষ এই চাল ক্রয় করতে পারবে। ভুক্তভোগীরা মনে করেন খোলা বাজারে চাল বিক্রির কারণে চালের দাম নিয়ন্ত্রণে আসবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, রবিবার থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলা সদরের দুইটি স্পট থেকে দুই টন চাল বিক্রি করা হইবে। ৩০ টাকা দরে ৫ কেজি পর্যন্ত চাল ক্রয় করতে পারবে যে কোন লোক। খোলা বাজারে চাল বিক্রির কারণে চালের দাম নিয়ন্ত্রণে আসবে। এখানে কোন প্রকার অনিয়ম দেখা দিলে ডিলারদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ মেহেদী হাসান জানান, খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রম পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অব্যাহত থাকবে। ৩ জন ডিলার পর্যায়ক্রমে সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দৈনিক ২জন ডিলার এক টন করে মোট দুই টন চাল বিক্রি করতে পারবে।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত