
গাজীপুরের শ্রীপুরে গাড়ির ধাক্কায় সড়কে ছিটকে পড়ে হারুনুর রশিদ (৩৫) ও জাকির হোসেন (৩৮)নামের দুই ভায়রাভাই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।
সোমবার(১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের মনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হারুন অর রশিদ শ্রীপুরের মাওনা ইউনিয়নের সিমলাপাড়া গ্রামের আহাম্মদ আলীর ছেলে ও স্থানীয় বাজারে মুরগির ব্যবসা করতেন। আরেক জন জাকির হোসেন তাঁর ভাই তিনি উপজেলার সিমলাপাড়া এলাকায় ট্রেইলার্স ব্যবসায়ী ছিলেন।
স্বজনেরা জানিয়েছেন, প্রতি সোমবার পার্শ্ববর্তী কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া বাজারে হাট বসে। তাঁরা দুই ভায়রা মোটরসাইকেলে সেই হাটে যাচ্ছিলেন। পথে মনসুরাবাদ এলাকায় গিয়ে তাঁরা দুর্ঘটনার শিকার হন। আজ দুপুরে দুর্ঘটনার খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থল গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে হারুনের মৃত্যু হয়।
ইসমাইল মিয়া নামের জাকিরের এক স্বজন বলেন, একই মোটরসাইকেলের পেছনে বসেছিলেন জাকির হোসেন। তিনি মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে বেশ আঘাত পেয়েছেন। তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
এদিকে স্থানীয় বাসিন্দাদের কয়েকজন জানান, ব্যস্ত সড়কের বেশ কয়েকটি জায়গায় ঝুঁকিপূর্ণ বাঁক আছে। এসব বাঁকে বিপরীতমুখী যানবাহন দেখা যায় না। এভাবে দুর্ঘটনা ঘটে। আজকের দুর্ঘটনাটিও এমন একটি বাঁকে ঘটেছে।
এ বিষয়ে খবর পাওয়ার কথা জানিয়েছেন শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শামীম আখতার বলেন, সেখানে পুলিশ পাঠানো হয়েছে। শুনেছি ঘটনাস্থলে একজন নিহত হয়েছে একজনকে মেডিকেলে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত