
পিরোজপুরের কাউখালীতে রবিবার (২৬ অক্টোবর) বেলা এগারোটায় উত্তর বাজার পুরাতন হাসপাতাল চত্বর মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাউখালী উপজেলা শাখার আয়োজনে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাউখালী উপজেলায় নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপি'র আহবায়ক নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি'র সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত।
উপজেলা বিএনপির সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক। এছাড়া বক্তব্য রাখেন জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি'র ৩১ দফা দাবি সহ বিএনপির আদর্শ সাধারণ জনগণের মাঝে পৌঁছে দিতে হবে এবং দল যাকে নমিনেশন দেবে তার পক্ষে সবার একযোগে কাজ করতে হবে। বক্তার আরো বলেন, জনগণের বিপদে আপদে সব সময় পাশে থাকতে হবে। কারো ব্যক্তিগত আচরণের কারণে দলের কোন ক্ষতি না হয় সেদিকে সবাই সতর্ক থাকবেন।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত