গত কাল বুধবার সকাল প্রায় ৭ টার সময় লাখাই উপজেলার পুর্ব বুল্লা গ্রাম থেকে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে লাখাই থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছেন- শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা গ্রামের মোঃ রফিক মিয়া(৫০) মো জহুরুল ইসলাম (২২), অপর আটক ব্যক্তি লাখাই উপজেলার সিংহগ্রামের মৃতঃ সমুজ আলীর পুত্র মোঃ গোলাম হোসেন (৬০)। লাখাই থানার অফিসার ইনচার্জ বন্দে আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার এসআই শৈলেশ চন্দ্র দাসের নেতৃত্বে সকাল ৭টায় পুর্ব বুল্লা গ্রামে অভিযান চালিয়ে এক(১) কেজি গাঁজাসহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরোদ্ধে লাখাই থানার মামলা নং ৯, তাং ২০/১১/২৪ ইং, ধারা-২০১৮ ইং সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯(ক)৪১ এ মামলা দায়ের কারা হয়েছে।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত