সাবেক মেয়র এবং মোংলা পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জুলফিকার আলী বলেছেন ‘ মোংলা পৌর সভার পুরাতন দুর্নীতিবাজরা নতুন মোড়কে ভিড়ছে। এরা রক্ত চোষার দল । এদেরকে মোংলার জনগণ মেনে নেবে না।
তিনি আরো বলেছেন ‘তারেক জিয়ার নির্দেশ দুর্নীতিমুক্ত দেশ গড়ার । আমরা সেই দিকে অগ্রসর হচ্ছি। দুর্ণীতিবাজদের প্রতহিত করা হবে। আওয়ামী ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক দেশ গঠনে ভোটের মাধ্যমে রাস্ট্র পরিচালনার দায়িত্ব বিএনপিকে নিতে হবে।
শনিবার সকালে মোংলার রিমঝিম চত্বরে মোংলা পৌর ও উপজেলা বিএনপি আয়োজিত ঐতিহাসিক 'জাতীয় বিপ্লব ও সংহতি' দিবস উপলক্ষে জনসভায় তিনি এ বক্তব্য দেন।
জুলফিকার আলীর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মুক্তিযোদ্ধা মোজাফফর আলম।
উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান তুহিন,মোংলা উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ আঃ মান্নান হালদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ রুস্তম আলী, বিএনপি নেতা এমরান হোসেন, মোঃ জসিম উদ্দিন, খোরশেদ আলম, আবু হোসেন পনি, মোঃ আলাউদ্দিন, আঃ কাদের,আঃ রাজ্জাক, মহিলা নেত্রী কমলা বেগম প্রমূখ।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত