
এনইউবি’ল স্টুডেন্ট ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য আয়োজন “দ্য চ্যাম্পিয়ন’স ট্রিবিউট অ্যান্ড ফ্যাকাল্টি ওয়েলকাম গালা কনসার্ট ২০২৫”। রবিবার (৩০ নভেম্বর) নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নূর জাহান, প্রক্টর মো. শামসুল কবির, এবং আইন ও বিচার বিভাগের সকল শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে প্রথমেই ইন্ট্রা ল’ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর চ্যাম্পিয়ন দলকে পুরস্কৃত করেন উপস্থিত সকল শিক্ষকবৃন্দ। এরপর আইন ও বিচার বিভাগের সিনিয়র লেকচারার নাজিয়া ফেরদৌসি দিনার প্রতি বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। পরবর্তীতে বিভাগের নতুন চারজন শিক্ষক মো. মোকবুল হোসেন, মো. মেহেদী হাসান ফাগুন, আহমদ হুসাইন আক্কাস এবং ঐশ্বরিয়া দাস ঐশীকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত