
কুড়িগ্রামে পিছিয়ে পরা জনগোষ্ঠীতে বসবাসরত শিশুদের পাঠদান কর্মসূচি অব্যাহত রাখতে জেলায় ২৪৬টি স্কুলের মাধ্যমে ৬ হাজার শিশু শিক্ষার্থীকে শিক্ষা প্রকল্পের মাধ্যমে সহায়তা প্রদান করছে। এরই ধারাবাহিকতায় শিশুরা যাতে মৌলিক শিক্ষা থেকে বঞ্চিত না হয় এজন্য জেলা প্রশাসন, সরকারি দপ্তর ও অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক স্বপ্নকুঁড়ি রিসোর্স সেন্টারে মতবিনিময় সভার আয়োজন করে ব্রাক একসেলারেটেড এডুকেশন মডেল প্রজেক্ট।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম কুদরত-এ-খোদা। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, জেলা প্রশাথমিক শিক্ষা াফিসার স্বপন কুমার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফুল ইসলাম খন্দকার, ব্রাক শিক্ষা কর্মসূচির সিনিয়র এ্যাডভাইজার প্রফুল্ল চন্দ্র বর্মণ, বিভাগীয় ব্যবস্থাপক শফিকুল ইসলাম, ব্রাকের জেলা সমন্বয়কারী সৈয়ধ ফাহিম হাসান, আঞ্চলিক ব্যভস্থাপক (জেন্ডার) মহসিন আলী, উপ ব্যবস্থাপক আব্দুল হাই প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দুর্গম ও বিচ্ছিন্ন এলাকায় যেসব শিশুরা বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে শিশু শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, তাদেরকে চিহ্নিত করে এই কর্মসূচির আওতায় সম্পৃক্ত করতে হবে। কোন শিশুই যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে প্রয়োজনে এলাকা সম্প্রসারণ ও বিদ্যালয়ের সংখ্যা বাড়িয়ে সকর শিশুকে শিক্ষার আওতায় নিয়ে আসার ব্যবস্থা গ্রহন করতে হবে
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত