পিরোজপুের ভান্ডারিয়া জেলা প্রশাসকের সাথে শিক্ষকদের মতবিনিময় সভা এবং একই দিনে উদ্বোধন করা হয় কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের।

উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল ইসলাম খান। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসিন আরাফাত রানার সভাপতি আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূঞা জনি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা) তানভীর হোসেন জয় সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, "শিক্ষা খাতে উন্নয়ন আমাদের অগ্রাধিকার। শিক্ষকদের মতামত এবং অংশগ্রহণ ছাড়া এই উন্নয়ন সম্ভব নয়। আমরা চাই, শিক্ষকরা তাদের জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে আগামী প্রজন্মকে গড়ে তুলুন, আর আমরা প্রশাসনিকভাবে সব ধরনের সহায়তা দেব।"
শিক্ষকরা তাদের নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন, যার মধ্যে রয়েছে শিক্ষক সংকট, বিদ্যালয়ের পরিকাঠামোগত সমস্যা, ডিজিটাল শিক্ষা প্রসারে সহযোগিতা, ও প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি। জেলা প্রশাসক আশ্বাস দেন এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিন জেলা প্রশাসক ভান্ডারিয়া পৌর এলাকার কয়েকটি উন্নয়নমূলক কাজের উদ্বোধনও করেন। এর মধ্যে রয়েছে
-ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, ভান্ডারিয়া শিশু পার্কের সৌন্দর্য বর্ধন কার্যক্রমের উদ্বোধন, উপজেলা পরিষদে মাতৃদুগ্ধপান কর্নার, মহিলাদের নামাজের নির্ধারিত স্থান, ২নম্বর নদমুলা শিয়ালকাঠি ইউনিয়নের চরখালীতে পানির প্লান্ট উদ্বোধন, ধাওয়া ইউনিয়নের মাছের অভয়াশ্রম এবং গৌরীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে কৃষকদের সাথে মাটি দিবস ও কারিগরি আলোচনা অংশগ্রহণ করে।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপর পরিচালক মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার, ভান্ডারিয়া কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা বিএনপি সদস্য সচিব মনির আকন, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত