ভোলার চরফ্যাসন উপজেলার ১১ নং রসুলপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জাকির আলী মাঝির মেয়ে সুমাইয়া (১৮) বিয়ের দাবিতে প্রেমিক শাহজাহান রাঁড়ির পুত্র রাসেল দের বসত ঘরে অনশনে এসে দাবি পূরণে অনড় অবস্থানে থাকায় অবশেষে প্রেমিক রাসেল বিয়ের পিঁড়িতে বসতে হলো।
জানা যায় এক ই এলাকার প্রেমিক প্রেমিকা দের অবৈধ সম্পর্ক ছিল দীর্ঘদিনের। এমনকি ২ বছর পূর্বে রসুলপুর ইউনিয়নের করিম পুর এলাকায় মাজেদ হাওলাদারের পুত্র আলাউদ্দিনের সাথে প্রথম বিয়ে হয়েছিল সুমাইয়ার। অজানা কারণে এই বিয়ের বিচ্ছেদ ঘটে তাদের।তাই প্রেমের অবৈধ সম্পর্ক কে বৈধ করার দাবিতে সোমবার সকাল আনুমানিক সাতটায় রাসেলের ঘরে অনশনে আসেন সুমাইয়া। একটানা একদিন এক রাত পেরিয়ে দুপুর গড়িয়ে এলে গতকাল মঙ্গলবার বিয়ে সম্পন্ন করা হয় তাদের। বিষয়টি নিশ্চিত করেছেন সুমাইয়ার পিতা জাকির আলী মাঝি।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত