লালমোহনে মার্কেটের ছাদ থেকে ক্রিকেট বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত ৫ম শ্রেণীর শিক্ষার্থী। মঙ্গলবার দুপুরে লালমোহন উপজেলা পরিষদ গেট সংলগ্ন জেলা পরিষদ মার্কেটের ছাদে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী মার্কেটের পেছনের ওয়াল ঘেঁষা হাসিনা খানম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী মোঃ জিসান।
জানা গেছে, জিসান দুপুরে স্কুলের বিরতির সময় ক্রিকেট ব্যাট বল নিয়ে মাঠে খেলছিল। এসময় বল ছুটে যায় জেলা পরিষদের মার্কেটের ছাদে। বল কুড়াতে জিসান ও তার এক সহপাঠিকে নিয়ে ছাদে উঠে। ছাদের উপর মেইন লাইনের বিদ্যুতের তার থাকায় তাতে স্পর্শ লেগে জিসান বিদ্যুতায়িত হয়।
তার সহপাঠি তা দেখে ডাক চিৎকার করলে স্থানীয়রা জিসানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তার শরীরের বেশ কিছু অংশ ঝলসে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত