শ্রীপুরে এক রাতে দুই বাড়িতে চুরি
প্রতিনিধিঃ
মোঃ শাহাদত হোসাইন, গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে একই রাতে দুই বাড়িতে চুরি হয়েছে। এতে ৭ লক্ষাধিক টাকার মালপত্র চুরির দাবি করেছেন ভুক্তভোগীরা।
রোববার (২১ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামে সাবেক ইউপি সদস্য মরহুম আব্দুল মজিদ সরকারের বাড়ি এবং পাশের বাছির সরকারের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, চোরেরা মধ্যে রাতে ঘরের তালা ভেঙে চেতনানাশক স্প্রে করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন, জমির দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে গেছে।
ভুক্তভোগী গোদারচালা গ্রামের মৃত আব্দুল মজিদ সরকারের ছেলে ছাইদুল ইসলাম ঝুমন সরকার জানান, গত রাত দেড়টার দিকে তিনি ও তার স্ত্রী কক্সবাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। গভীর রাতে চোরেরা চেতনানাশক স্প্রে করে ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারির ড্রয়ার ভেঙে নগদ ৮০ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার, একটি ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, জমির দলিল ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে সোমবার দুপুরে আমি নিজে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়ে এসেছি।
অন্যদিকে একই এলাকায় স্হানীয় বাছির সরকারের ঘরেও একই কায়দায় চুরি সংঘটিত হয়। বাছির সরকারের ছেলে মামুন সরকারের স্ত্রী জানান, ঘটনার আগে অস্বাভাবিক কিছু বিষয় লক্ষ্য করেন তারা। গতশুক্রবার তিনি মেয়েকে নিয়ে বাপের বাড়িতে যান এবং শনিবার বাড়িতে ফিরে ঘরে ২টি মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল নিয়ে যাই।
এই ঘটনাগুলো এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্কের জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, রাতে নিরাপত্তার ব্যবস্থা একেবারেই নেই।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি । তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
