জমকালো আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর দুমকিতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা ও সরকারি জনতা কলেজ ছাত্রদলের উদ্যোগে গ্রামীণ ব্যাংক সড়কের উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এক বনার্ঢ্য র্যালি ও আনন্দ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুমকি উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, আরো বক্তব্য রাখেন ছাত্রদলের সভাপতি চাকলাদার গোলাম সরোয়ার ও সদস্য সচিব সুমন শরিফ প্রমুখ।
উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক ছাত্রদলের নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়।
এসময় উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত