""প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময় "" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২৬ জুন ২০২৫ রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় বামনা উপজেলা পরিষদ চত্বরে রূপান্তর ইকো সুন্দরবন প্রকল্পের আওতায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বরগুনার বামনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।
দিবসটি উপলক্ষে শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালি বের করা হয়। রেলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
রেলি শেষে উপজেলা চত্বরে পরিবেশ রক্ষায় একটি ফলজ আম গাছ লাগানো হয় পরে উপজেলা নির্বাহী অফিসার এর অফিস কক্ষে কর্মসূচি ও আলোচনা সভা করা হয়। আলোচনা শেষে ব্যবসায়ীদের মাঝে পলিথিনের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব চটের ব্যাগ বিতরণ করা হয়।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোসাঃ নিকহাত আরা,আরো উপস্থিত ছিলেন বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, বামনা ২নং সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আঃ জলিল খান, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল খান, সুন্দরবন সাংবাদিক ফোরামের সদস্য মোঃ নাসির মোল্লা, প্রদেশ মজুমদার, নাগরিক প্লাটফর্মের সদস্য মোঃ মাসুদ রেজা ফয়সাল, মোঃ মিজানুর রহমান, মোঃ রুবেল ও উপজেলা যুব ফোরামের সদস্যবৃন্দ।
উল্লেখ্য এই প্রকল্পের অধীনে ১৭ টি উপজেলায় ১৭ টি যুব নেটওয়ার্ক কাজ করে। তারা প্রতিটি এলাকায় তাদের প্রচারাভিযানের মাধ্যমে প্লাস্টিক বর্জের ক্ষতিকর প্রভাব এবং দূষণ প্রতিরোধে করণীয় সম্পর্কে সমাজের বিভিন্ন সম্প্রদায় এবং গন্যমান্য ব্যক্তিদেরকে অবহিত করা সহ নানা রকম সচেতনতামূলক কর্মসূচি পালন করে থাকে।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত