রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মো: তাওহীদুল ইসলাম দুর্জয় (২৮) কে কুড়িগ্রাম থেকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশ। এর আগে গতকাল বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত দুর্জয় কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ বেষ্টিত কালির আলগা গ্রামের মোতালেব আলীর ছেলে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পতিত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের সময়ে ছাত্র জনতার ওপর হামলাকারী এবং বিভিন্ন সময়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী নিষিদ্ধ সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতিকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত