
গাজীপুরের শ্রীপুরে মোশারফ নামে এক মাদক ব্যবসায়ীকে অস্ত্রসহ আটকের পর র্যাবের গাড়ী ভাংচুর ও অবরুদ্ধ করে রাখার ঘটনায় যৌথবাহিনী হাতে আটক ১৪ জন, দুটি মামলা দায়ের ১ টি রিভলভার উদ্ধার।
গত রবিবার বিকালে র্যাব-১ পোরাবাড়ী ক্যাম্পের একটি টিম উপজেরার বরমী ইউনিয়নের বরামা চৌরাস্তা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোশারফকে আটক করে। এসময় মোশারফের সজনেরা এলাকাবাসীকে নিয়ে মোশারফকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে দাবী করে র্যাবের গাড়ী অবরোদ্ধ করে রাখে।
খবর পেয়ে শ্রীপুর থানার ওসি সঙ্গীয় পুলিশসহ ঘটনাস্থলে গেলে তাদেরকেও আটকে রাখে। পরে র্যাবের একাধিক গাড়ি ঘটনাস্থলে গিয়েও বিক্ষুব্ধদের রোশনালে পড়েন।
অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সেনাবাহিনীর সদস্যরা কটনাস্থলে গিয়ে কৌশল অবলম্বন করে অবরোধকারীদের লাঠি পেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময ঘটনাস্থল থেকে দুই নারীসহ ১৪ জনকে আটক করে ঘটনাস্থল ত্যাগ করেন যৌথ বাহিনীর সদস্যরা।
গত রবিবার (৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টা থেকে শুরু হয়ে রাত পৌনে ৯টা পর্যন্ত র্যাব,
পুলিশ ও সেনা সদস্যদের সাথে স্থানীয়দের এমন তান্ডবে আতঙ্কগ্রস্ত হয়ে উঠে পুরো বরমী এলাকা।
র্যাব সদস্যরা সোমবার (৮ আগস্ট) দুপুরে আটককৃত ১৪ জনকে শ্রীপুর থানায় হস্তান্তর করেছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান,এঘটনায় শ্রীপুর থানায় অস্ত্র আইনে এবং পুলিশের কাজে বাধা প্রদান, র্যাবের গাড়ি ভাংচুর করায় পৃথক দুটি মামলা রজু করা হয়েছে। দুই মামলায় দুই নারীসহ আটককৃত ১৪জন ছাড়াও আরও ৮ জন এজাহার নামীয় এবং অজ্ঞাত নামা আরো এক দেড়শ আসামী রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, রবিবার বিকাল সাড়ে ৫ টার দিকে র্যাবের একটি দল ওই এলাকার এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ধরে তাদের গাড়িতে তোলে। এ সময় এলাকাবাসী দাবি করেন, আটক ব্যক্তিকে অবৈধ অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে র্যাবের গাড়ি ঘিরে ফেলেন এবং দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রাখেন।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয় ।পরে রাত সাড়ে ৭টার দিকে সেনা সদস্যরা উপস্থিত হয়ে স্থানীয়দের সাথে কথা বলবে এমন প্রস্তাব দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরে বেদম লাঠি পিটা করে ঘটনাস্থল থেকে ১৩/১৪ জনকে আটক করে র্যাবের গাড়ি তুলে নিয়ে যায়।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত