
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় নিরাপত্তা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
২৮ জানুয়ারি বুধবার বিকালে ঘন্টাব্যাপী ভোলার বোরহানউদ্দিন উপজেলার পৌরসভা দক্ষিণ বাসস্টান্ড প্রবেশমুখ বিশেষ চেকপোস্ট, রোবাস্ট পেট্রোল মোতায়নসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে সরকারের এই বিশেষ টিম।
র্যাব-৮ এর স্টাফ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট শাহরিয়ার রিফাত অভি (বিএনএক্স) বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে র্যাব-৮ এর দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
র্যাব-৮ এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চেকপোস্টের পাশাপাশি নির্বাচনকালীন সময় ভোলা- ২ আসনে বিশেষ নিরাপত্তামূলক চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া, দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোল মোতায়ন করা হয়েছে।
তিনি বলেন, ভোলা-২ আসনের নির্বাচনকালীন সময় যেকোনো মূল্যে পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনমনে শান্তি বজায় রাখার জন্য দুষ্কৃতকারী ও নাশকতাকারীদের যেকোনো ধরনের অপচেষ্টা প্রতিহত করার জন্য র্যাব-৮ তৎপর রয়েছে। এছাড়া, যেকোনো স্থানে তাৎক্ষণিক চেকপোস্ট স্থাপনের মাধ্যমে দুষ্কৃতকারীদের গ্রেপ্তারে র্যাবের কার্যক্রম অব্যহত রয়েছে।
এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় র্যাব-৮ প্রস্তুত রয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা ।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত