বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সংগ্রহ ফরম বিতরণ কার্যক্রম উপলক্ষ্যে পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপি সদস্য সংগ্রহ পরিচালনা কমিটির টিম-৫ শিয়ালকাঠি ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয় বুধবার ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় তালুকদার হাটে ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ডে বিএনপির নেতৃবৃন্দের নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদস্য সংগ্রহ ফরম টিম-৫ এর প্রধান কাউখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টিমের সদস্য উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহের বেপারী।
সভায় সভাপতিত্ব করেন ,শিয়ালকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনিরুজ্জামান মিন্টু।
ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম মেম্বারের সঞ্চালনায় সময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাজাহান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক ইউপি সদস্য নজরুল ইসলাম।
এ সময় বক্তরা বিএনপির সদস্য সংগ্রহ ফরম ও আগামী ৮ মার্চ কাউখালী উপজেলা বিএনপির কর্মী সমাবেশ উপলক্ষে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত