
পিরোজপুরের কাউখালীতে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম বেড়েই চলেছে। মাদককে জিরো টলারেন্সে নিয়ে লাগাতার ভাবে অভিযান চালিয়েও পুলিশ যেন তা নিয়ন্ত্রন করতে পারছেনা।
প্রতিনিয়ত পুলিশ অভিযান চালিয়ে মাদক উদ্ধারসহ ব্যবসায়ীদের পাকড়াও করলেও মাদকের সঙ্গে যারা জড়িত তাদের দৌরাত্ব কমছে না। মাদকের সঙ্গে জড়িত বড় বড় গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। গডফাদারদের আইনের আওতায় আনলে সকল প্রকার অপরাধ কমে যাবে বলে বিশেষজ্ঞরা মনে করেন। কাউখালী থানার সূত্রে জানা গেছে,সেপ্টেম্বর মাসে কাউখালীতে ৫টি টি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রজু করে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। আমরা কাউখালী থানা পুলিশ সার্বক্ষনিক তৎপর রয়েছি।
মাদককে জিরো টলারেন্সে নিয়ে অভিযান করছি। আমরা মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের ধরে আদালতে পাঠাই। আদালত থেকে জামিনে বেরিয়ে এসেই আবার ব্যবসা চালায়।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত