
০৩ নভেম্বর ২০২৫ খ্রি. সোমবার ঔষধ বিক্রয় কমিশন ১২% থেকে ২৫% বৃদ্ধির দাবিতে সারা দেশের মত একযোগে লালমনিরহাটের সকল ফার্মেসী সকাল-সন্ধ্যা ধর্মঘট পালন করবে।
এ ব্যপারে লালমরিহাটে গন-সংযোগ ও লিফলেটন বিতরন করছেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি লালমনিরহাট জেলা শাখা।
দাবী আদায় না হলে আরও তারা কঠোর অবস্থানে যাবেন।
লিফলেট হাতে নিয়ে একজন ক্রেতা জানালেন মানুষকে জিম্মি করে এ ধরণের দাবী আদায় কতটা মানবিক ?
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি লালমনিরহাট জেলা শাখা জানিয়েছেন যে লালমনিরহাট সদর হাসপাতালের সামনে একটি দোকান খোলা থাকবে সেখান থেকে জরুরী ঔষধ কেনা যাবে।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত