ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দালাল বাজার ভোলা- চরফ্যাশন মহাসড়কে যাত্রীবাহি বাস চাপায় নিহত-১
স্থানীয় সূত্রে জানা ,২১ অক্টোবর সোমবার সকালে ভোলা - চরফ্যাশন মহাসড়কের কাচিয়া ইউনিয়নের দালাল বাজার নামক স্থানে চরফ্যাশন থেকে ভোলা গামী টি এ পরিবহন যাত্রীবাহি বাস চাপায় মৃত সামছল হক এর ছেলে শফিউল্লাহ (৪০) ঘটনা স্থলেই নিহত
নিহতের বাড়ি কাচিয়া ইউনিয়নের পদ্নামনসা (০৮ নং ওয়ার্ড) আশরাফ আলী দালাল বাড়ি।
ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি আটক করেন বোরহানউদ্দিন থানার এস আই জি.এম সাহাবুল।
নিহতের ভাই মোঃ হিরন বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন। মামলা প্রক্রিয়াধীন।
বোরহানউদ্দিন থানার অফিসার মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য ভোলায় প্রেরণ করা হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত