পিরোজপুরের কাউখালী এসবি সরকারি বালিকা বিদ্যালয়ের আয়োজনে মঙ্গলবার ৩১ ডিসেম্বর সকাল ১১ টায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ছাত্রী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। কাউখালী এসবি সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। এ সময় বক্তব্য রাখেন, ছাত্রী অভিভাবক কাউখালী মহিলা কলেজের অধ্যাপক শাহাজাদী রেবেকা চৈতি, ছাত্রী অভিভাবক শামসুর রহমান মিজান, এস বি সরকারী বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মোস্তফা কামাল, মোঃ আহসান বিন শুক্কুর, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, ছাত্রী অভিভাবক রাবেয়া আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, বিদ্যালয় চলাকালীন কোন শিক্ষার্থীর সাথে মোবাইল থাকবে না, অভিভাবকদের বিদ্যালয় মুখী হয়ে তাদের সন্তানদের লেখাপড়ার খোঁজখবর নিতে হবে। তিনি আরো বলেন, মাঝে মাঝে শিক্ষার্থীদের সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করার জন্য পরামর্শ দেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, যদি কোন শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে আসা যাওয়া করে ওই শিক্ষার্থী ফলাফল খারাপ হবে না। আপনারা আপনাদের সন্তানদের নিয়মিত বিদ্যালয় পাঠাবেন এবং মাঝে মাঝে এসে খোঁজখবর নিলে শিক্ষার্থীরা লেখাপড়া আরও আগ্রহ হবে।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত