
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর সুমন বলেছেন, দল থেকে নেয়ার দিন শেষ, দলকে যারা কিছু দিতে পারবে, সাধারণ মানুষকে সেবা দিতে পারবে তারাই দল করতে পারবে। তিনি গতকাল শুক্রবার পিরোজপুর ও ভাণ্ডারিয়া উপজেলায় বিএনপি’র নেতা কর্মীদের সঙ্গে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পিরোজপুর জেলাকে আধুনিক, পরিবেশ বান্ধব স্বাস্থ্য সম্মত জেলা হিসেবে গড়ে তোলা হবে। কোথায় কোথায় উন্নয়ন প্রয়োজন ১৮০ দিনের মধ্যে আমাকে তালিকা পাঠাতে নির্দেশ দিয়েছে এবং আগামী ৬ মাসের মধ্যে জেলার প্রতিটি উপজেলার উন্নয়ন কাজ শুরু করা হবে। এছাড়া অনুন্নত উপজেলাকে অগ্রাধিকার দেয়া হবে বলে ।
মতবিনিময় সভায় নেছারাবাদ উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আল বেরুনী সৈকত, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, কাউখালী বিএনপি সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহম্মদ, ভাণ্ডারিয়া পৌর বিএনপি’র আহবায়ক আ.মান্নান হাওলাদার, সদস্য সচিব মাসুদরানা পলাশ, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক সিকদার জাকির হোসেন, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব ঈমান আলী ফরাজী, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. শামীম হাওলাদার প্রমূখ উপস্থিত ছিলেন।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত