
বিআরটিসি বাস ও ব্যাটারিচালিত অটোর সংঘর্ষে লালমনিরহাটে এক নারী যাত্রী নিহত হয়েছেন ও আহত হয়েছেন আরও তিনজন যাত্রী।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের মাঝাপাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দূঘর্টনায় অটোর মর্জিনা খাতুন (৩৫) নামের নারী যাত্রী নিহত হন, তিনি ওই ইউনিয়নের খোড়াগাছ এলাকার সহিদুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড়বাড়ী থেকে ফকিরের তকেয়া গামি একটি ব্যাটারিচালিত অটোভ্যান মাঝাপাড়া এলাকায় পৌঁছালে দিনাজপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী বিআরটিসি বাসটি অটোকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোটি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান যাত্রী মর্জিনা খাতুন। আহত তিন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস ও পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার এসআই সাখাওয়াত হোসেন বলেন, “দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা চালানো হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর ও আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
লালমনিরহাটে বিআরটিসি বাসের ধাক্কায় এক নারী নিহত; আহত-৫➤
লালমনিরহাটে দিনাজপুর থেকে কুড়িগ্রাম গামী বিআরটিসির বাসের ধাক্কায় পিস্ট হয়ে এক নারী ঘটনাস্থলেন মারা গেছেন। এ দূর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫জন।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম মাঝাপাড়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম জাতীয় মহাসড়কে এ ঘটনা ঘটে।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত