
গাজীপুরের শ্রীপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে কুখ্যাত গাঁজা ব্যবসায়ী বিপ্লব সাদুকে বিপুল পরিমাণ গাঁজা ও দেশীয় অস্ত্রসহ তার আস্তানা থেকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার(১৯ আগস্ট) দিবাগত রাতে উপজেলার কাওরাইদ এলাকার বিপ্লব সাধুর আস্থানায় যৌথবাহিনী এ অভিযানের সময় তার কাছ থেকে ৪.৫ কেজি গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, দীর্ঘদিন ধরেই বিপ্লব সাদু এলাকায় গাঁজার ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। আটকের পর তাকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ।
শ্রীপুর থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক জানান,বিপ্লব সাধু নামের এক মাদক ব্যবসায়ীকে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে মাদক ও মাদক সেবনের যন্ত্রপাতিসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে এলাকাবাসীর নানা রকম অভিযোগ রয়েছে, সব বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে,মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত